Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাদুল্যাপুরে অব. শিক্ষা অফিসার আমিরুল ইসলাম আর নেই

amirul-islam-haqগোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার স্থানীয় সমাজ সেবক মো. আমিরুল ইসলাম হক সাহেব মাস্টার (৭০) আর নেই। বুধবার সকালে তিনি বড় ছেলে নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান মিজানের রংপুরস্থ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। (ইন্নালিল্লাহে….রাজেউন)।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধ্যকজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমিরুল ইসলাম চাকুরী জীবনে প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে সাদ্ল্যুাপুর, সুন্দরগঞ্জ, গাজীপুরের কাপাশিয়া, বগুড়ার কাহালু, রংপুরের মিঠাপুকুর ও সর্বশেষ পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
বাদ আছর সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামের নিজ বাড়ি চত্তরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আমিরুল ইসলাম হক মাস্টারের মৃত্যুতে সাদুল্যাপুর উপজেলার রাজনৈতিক, সামাজিক, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন মহল বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.