Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাদুল্লাপুরের রসুলপুর ইউনিয়নে জনপ্রতিনিধিদের নিয়ে হেযবুত তওহীদের মতবিনিময়

আমিরুল ইসলাম,রংপুর: গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদে জন-প্রতিনিধিদের নিয়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ।
সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে হেযবুত তওহীদের সাদুল্লাহপুর উপজেলা সভাপতি মো: নুরুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের কার্যক্রমের একমত পোষন করে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো: রবিউল করিম দুলা ।
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতার লক্ষ্যে হেযবুত তওহীদের নিঃস্বার্থ কার্যক্রম সকলের মাঝে পৌঁছে দেয়ার জন্যে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মো: আশেক মাহমুদ ।
মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন, দৈনিক বজ্রশক্তির বিভাগীয় ব্যুরো চীফ মো. আমিরুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি শ্রী নিতাই চন্দ্র, সাধারন সম্পাদক মো. বেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও গ্রামপুলিশসহ অন্যান্য সুধিবৃন্দ।

 

Leave A Reply

Your email address will not be published.