Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাবেক ছাত্রলীগ নেত্রী আইরিন পারভীন বাঁধনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Badhonবিডিপি প্রতিবেদক: সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি আইরিন পারভীন বাঁধনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনের শ্লোগানের প্রিয়মুখ ছিলেন এই বাঁধন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার স্ত্রী।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। আইরিন পারভীন বাঁধনের মরদেহ সোমবার (২৫ এপ্রিল) বিকাল পাঁচটায় ঢাকায় পৌছাবে বলে জানিয়েছেন তার স্বামী। মঙ্গলবার বিকেলে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গত ২৬ মার্চ তাঁকে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.