Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাভারে ড্রেন থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

খাইরুল সিকদার, আশুলিয়া: সাভারে একটি ড্রেন থেকে অজ্ঞাত (৩০) পরিচয়ে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ। শনিবার বিকেলে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লার চান মিয়ার ইট ভাটার পাশের একটি ড্রেন লাইন থেকে নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই আনোয়ারুল ইসলাম জানান, স্থানীয়রা বিষয়টি সাভার মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি ড্রেনের ভিতর থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের পরনে কোন পোশাক ছিল না।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তাকে অন্য কোথাও পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.