Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথার গট্টি ইউনিয়ন আ. লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

gotti-miting-pic

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়ামের সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম.পি ও তার জ্যেষ্টপুত্র, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার বাবলু চৌধুরীর নির্দেশক্রমে আজ শুক্রবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যার সভাপতিত্বে ইউপি কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক-উজ্জামান ফকির মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল মতিন বাদশা মিয়া ও উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল রায়হানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নব-নিযুক্ত ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সাবেক ইউনিয়ন সভাপতি আমীর আলী, সাংগঠনিক সম্পাদক মজিবর মাতুব্বার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজ খান, আওয়ামী লীগ নেতা নুরুদ্দীন মেম্বার, ইব্রাহিম মেম্বার, কুদ্দুছ মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্না মাতুব্বার, যুবলীগ নেতা হাফিজুর মাতুব্বার, মিন্টু মাতুব্বার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা আহম্মেদ জয় প্রমূখ।

জানা যায়, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ মাতুব্বার গত ২ মাস আগে স্ব-ইচ্ছায় পদত্যাগ করায় উক্ত পদটি শুণ্য হয়ে পড়ে। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উক্ত সভায় সকলের সম্মতিক্রমে এই শুণ্য পদে অনুষ্ঠানের প্রধান অতিথি ফারুক-উজ্জামান ফকির মিয়া গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে সেকেন্দার আলীর নাম ঘোষনা করেন। এসময় উপস্থিতি সকলেই নব-নিযুক্ত সাধারণ সম্পাদককে হাত নেড়ে সমর্থন জানান।

Leave A Reply

Your email address will not be published.