Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত অর্ধশতাধিক !

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘড় ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে জিয়া সেক(৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এতে অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়। রোববার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সন্ধায় গোয়ালপাড়া বাজার থেকে সালথা উপজেলা আওয়ামীলীগ নেতা ও আটঘড় ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগের সমর্থক সুজন বাড়ি ফেরার পথে আওয়ামীলীগ নেতা রাজ্জাক ও মনা খার সমর্থক রেশান তাকে মারার জন্য ধাওয়া দেয়। এরই জের ধরে রোববার সকাল সাড়ে ৫টার দিকে দুই গ্রুপের সমর্থকরা দেশীয় বিভিন্ন ধরনের ভারী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৯টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এতে রাজ্জাক, কাউছার ও কাদের মোল্যার সমর্থকদের হামলায় আওয়ামী লীগ কর্মী জিয়াসহ অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে জিয়া শেখ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। সংঘর্ষ চলাকালীন সময় অন্তত ৪০ টি বসত বাড়ি ও দোকান-পাট ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের এস.আই মনির হোসেন বলেন, মেডিকেল থেকে জিয়া সেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশি নিয়ন্ত্রনে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.