Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় ইউএনও’র যোগদান

uno picআবু নাসের হুসাইন, সালথা সংবাদদাতা: ফরিদপুরের সালথায় নতুন ইউএনও মোহাম্মাদ মোবাশ্বের হাসান যোগদান করেছেন। রবিবার থেকে তিনি যোগদান ও দায়িত্ব গ্রহণ করেন। তার যোগদানে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়।
জানা যায়, নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান এখানে যোগদানের আগে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। সরকারী নিয়মানুযায়ী তিনি লাখাই উপজেলা থেকে বদলী হয়ে রবিবার এখানে যোগদান করেন।
উল্লেখ্য, সালথা উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন দীর্ঘদিন যাবত সালথা উপজেলায় সততার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ ইং সালের প্রথম দিকে তার পদোন্নতি হয়। তিনি মাদারীপুরে এডিসি হিসাবে যোগদান করেন। এরপর স্থায়ীভাবে উপজেলা নির্বাহী অফিসারের পদটি শুণ্য হয়ে পড়ে। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আজিজ এখানে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। অবশেষে প্রায় ৬ মাস পর স্থায়ীভাবে উপজেলার দায়িত্ব গ্রহন করেন, নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান। তার যোগদানে উপজেলা আওয়ামী লীগ, সালথা উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.