Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার অপরাধে ২ জনের কারাদন্ড

mobile court

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের সালথায় দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার অপরাধে ২ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল আজিজ এ কারাদন্ড দেন। জানা যায়, উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে দাঙ্গা সৃষ্টির চেষ্টাকালে ঐগ্রামের আইয়ুব হোসেনের ছেলে তারেক হোসেন (২৫) ও সোনাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হারেজ ফকিরের ছেলে আশ্রাফ ফকির (২৭) কে পৃথক পৃথকভাবে আটক করা হয়। সালথা থানা পুলিশ আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আব্দুল আজিজ, দাঙ্গা সৃষ্টির চেষ্টা করার অপরাধে আটককৃত তারেক হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও আশ্রাফ ফকিরকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডের পাশাপাশি উভয়কে ৫শ’ করে টাকা জরিমান করেছেন।

Leave A Reply

Your email address will not be published.