সালথায় বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলা শুরু
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যেদিয়ে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ মেলা উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে শোভাযাত্রা বের হয়।
উপজেলা পরিষদ ও প্রশাসনের তত্বাবধানে সকালে একটি শোভাযাত্রা বের হয়ে সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে বিকাল ৩টায় উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও প্রদর্শণ করা হয়। ভিডিও প্রদর্শণের পর উপজেলার বিভিন্ন দপ্তর তাদের নিজ নিজ স্টলে উন্নয়নমূলক চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্তরে পায়রা ও ফানুষ উড়ানো হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মোরশেদা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী (ভারপ্রাপ্ত), সমবায় অফিসার তোফাজ্জেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্যা হামিদ, আটঘর ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল হাসান খান সোহাগ, বল্লভদি ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী সহ স্থানীয় নেতা কর্মী, উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।