Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় বিষপানে যুবকের আত্মহত্যা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মা-বাবার সাথে অভিমান করে মনির হোসেন (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মনির ঐ গ্রামের আঃ মালেক শেখের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে সাংসারিক কাজ নিয়ে মা-বাবার সাথে ঝগড়া করে মনির। একপর্যায়ে পরিবারের লোকজনের উপর রাগ হয়ে মনির বিষপান করে। বিষপান করার পর চিকিৎসকের নিকট নেওয়ার আগেই মনির মৃত্যুর কোলে ঢোলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

সালথা থানার এস.আই বিপ্লব কুমার দাস বলেন, মনিরের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.