Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালথায় সমাপনী পরীক্ষার প্রস্তুতি সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:mynul
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষে ফরিদপুরের সালথায় প্রাথমিক শিক্ষকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সহ-সভাপতি মোঃ সামচুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম, শিক্ষক নেতা সৈয়দ নাজমূল হাসান লিটু, মোঃ আলাউদ্দীন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, এবারের সমাপনী পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত হতে হবে। পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থীকে লেখার সহযোগিতা করা যাবে না। এব্যাপারে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন শিক্ষক নেতারা।

Leave A Reply

Your email address will not be published.