Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিজেকেএস-কোয়ালিটি আইসক্রীম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর শুভ উদ্বোধন

Chess

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কোয়ালিটি আইসক্রীম এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-কোয়ালিটি জেলা দাবা চ্যাম্পিয়নশিপ সোমবার সিজেকেএস কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কোয়ালিটি আইসক্রীম এর ব্যবস্থাপনা পরিচালক ও দাবা কমিটির চেয়ারম্যান জাহেদুল ইসলাম। দাবা কমিটির সভাপতি নোমান আহমদ ছিদ্দিকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক মো: আমিনুল ইসলাম, সিটি কর্পোরেশন প্যানেল মেয়র নেছার উদ্দীন মঞ্জু, সিজেকেএস নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন, শাহজাদা আলম, রেখা আলম চৌধুরী, সম্পাদক তনিমা পারভিন, যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, রেজাউর রহমান, মোঃ মহসিন জামান পাপ্পু, সৈয়দ আব্দুল আহাদ, নাসির হাসান, জয়নাল আবেদীন, টিংকু বড়–য়া, মোঃ আলী কায়ছার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দাবা কমিটির সদস্য এস এম তারেক। এ প্রশিক্ষণে ৩০ জন আন্তর্জাতিক রেটেড খেলোয়াড় সহ মোট ৯২ জন দাবাড়– অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে ১ম রাউন্ডের খেলায় ৪৫ জন খেলোয়াড় জয়লাভ করে। ২৩ আগস্ট সকাল- ১০ টায় ২য় রাউন্ডের এবং বিকাল- ৪ টায় ৩য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.