Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিডনিতে নেমেই বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ হাতুরুসিংহে

s-2স্পোর্টস ডেস্ক:
২০১৫ বিশ্বকাপ যেন স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশ দলের। বাংলাদেশের ইতিহাসে সেরা এই বিশ্বকাপ খেলে ইতিমধ্যেই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। কিন্তু দলের সাথে আসেন নি কোচ। মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল খেলা শেষে সিডনিতে ছুটি কাটাতে চলে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাতুরুসিংহে। বাংলাদেশের ক্রিকেটারদের সব থেকে কাছ থেকে ভালো খেলার নির্দেশনা কোচ হাতুরুসিংহেই দিয়েছিলেন। বাংলাদেশকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠানো বাংলাদেশ কোচ হাতুরুসিংহে সিডনিতে নেমেই বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ। মাশরাফিকে একজন নেতা আখ্যা দিয়ে কোচ বলেন, ‘এ বিশ্বকাপে আমার তেমন কিছু করা লাগেনি। মাশরাফি অসাধারণ এক নেতা। পুরো দলকে সেই এক সুতোয় গেথে রেখেছে।’ নির্বাচকরা হয়তো চেয়েছিলেন বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ভারতকে হারাবে কিন্তু আম্পায়ারিংয়ের ভুল সিদ্ধান্তে তা কার্যত সফলতা পায় নি। তবুও দলকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান কোচ হাতুরুসিংহে। এ সময় তিনি অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যানের উদাহরণ দিয়ে সাংবাদিকদের বলেন, ‘নির্বাচকরা ১৫ সদস্যের দল দিয়ে কোচ ও অধিনায়কের কাছে জয় চান। আমি মনে করি, অস্ট্রেলিয়ার ড্যারেন লেহম্যানের মতো কোচেরও নির্বাচনে বড় ভূমিকা রাখা যেতে পারে।’ ছুটি শেষে আগামী মাসের ১০-১২ তারিখের দিকেই দেশের ফেরার কথা রয়েছে হাতুরুসিংহের।

Leave A Reply

Your email address will not be published.