Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিনেমা জ্বরে পরিনীতি

b-13বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিনীতি চোপড়া শুরু থেকেই দারুণ অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়ে গেছেন। ‘কিল দিল’ অভিনীত এই অভিনেত্রীকে যেন সিনেমা দেখার ভূতে পেয়েছে। পরিনীতি চোপড়া নিজেই এক সিনেমার ম্যারাথন শুরু করেছেন। তিনি একের পর এক সিনেমা দেখেই চলেছেন। মাত্র এক সপ্তাহে এই অভিনেত্রী নয়টি সিনেমা দেখে ফেলেছেন। এ বিষয়ে পরিনীতি টুইটারে লেখেন, এরকম এক সপ্তাহে ৯ টি সিনেমা আগে কখনও দেখিনি। তিনি যে সিনেমাগুলো দেখেছেন সেগুলোও তিনি টুইটারে প্রকাশ করেন। বার্ডম্যান, ইমিটেশন, গন গার্ল, বুদাপেস্ট, লাভ রোজি, বয় নেক্সট ডোর, থিওরি, হুইপল্যাশ ও বেবি। প্রিয়াংকা চোপড়ার কাজিন পরিনীতি চোপড়া অভিনীত ‘কিল দিল’ সিনেমায় আরও অভিনয় করেছিলেন রণভীর সিং ও আলি জাফর।

Leave A Reply

Your email address will not be published.