Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরাজদিখানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

লাশ উদ্ধার

রোমান হাওলাদার , সিরাজদিখান: সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের শাসন গাও গ্রামের আ. কাদির বেপরীর বাড়ীর পুকুর থেকে সোমবার বিকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪০) গলিত লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিরাজদিখান থানার (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে উপজেলার শসান গাও গ্রামের কাদের বেপারীর পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, নিহত ব্যক্তির নাম ও পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.