Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজদিখানে বাজার থেকে ফেরার পথে গৃহবধুকে গণধর্ষন

downloadসিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামে গতকাল শুক্রবার সন্ধা সাড়ে ৬ টায় গৃহবধু রুবিনা আক্তার গনধর্ষনের শিকার হয়েছেন। সে আকবরনগর গ্রামে মো. সোহাগ হোসেনের স্ত্রী।
রুবিনার মা কুলছুম বেগম জানান, গতকাল শুক্রবার বিকালে বালুচর বাজারে কেনাকাটার শেষে করে সন্ধা ৬ টার দিকে বাড়ী ফেরার পথে বালুচর ডিসি প্রজেক্টের সামনে পৌছালে নেশাগ্রস্থ ৫ বখাটে আমার মেয়েকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে রাস্তার পাশে নির্জন খোলা মাঠে ধর্ষন করে। বাড়ী ফিরতে দেরি দেখে আমি এগিয়ে যাই আমার মেয়েকে আমি নামধরে ডাকতে থাকি আমার আসার শব্দ শুনে ধর্ষকরা আমার সামন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। অন্ধকারে মধ্যে কান্না শুনে এগিয়ে গিয়ে এই অবস্থা দেখে আমি নিজেও কান্নায় ভেঙে পরি। এই অবস্থা দেখার আগে কেন মরন হইল না। পরে সিরাজদিখান থানায় একটি ধর্ষন মামলা করি। মামলা নং ৭/০৯.০৪.১৬ ইং।
সিরাজদিখান থানার (ওসি) তদন্ত জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.