Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিরিয়ায় রকেট হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের দুমায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর রকেট হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এই হামলা চালানো হয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ‘এলিফ্যান্ট রকেট’ নামে একটি বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। রকেটটি উচ্চ মাত্রার বিস্ফোরকসমৃদ্ধ।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করছেন স্থানীয়রা।এ ঘটনায় কমপক্ষে আরো ৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার মানবাধিকারকর্মীরা।
বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দুমায় গত তিন বছর ধরেই সিরিয়ার বাশার বাহিনী সেখানে আক্রমণ চালিয়ে আসছে। সূত্র: আল-জাজিরা।

Leave A Reply

Your email address will not be published.