Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিলেটের কানাইঘাট থেকে ৪৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার


সিলেটে ৪৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ৭

সিলেট প্রতিনিধি :  সিলেটের কানাইঘাট উপজেলা থেকে ১২ পাউন্ড কোবরা সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব। যার আনুমানিক মূল্য ৪৬ কোটি টাকা। র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাটের বাউগ্রামে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয় । এসময়  সাপের বিষ ছাড়াও  একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি এবং একটি প্রাইভেট কারসহ ৭ জনকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হচ্ছে কানাইঘাটের রাউৎগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সিফাতুর রহমান (৫৬), বিবাড়িয়া জেলার কসবা থানার শাহাপাড়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে নজরুল আলম নান্নু (৫০), সিলেটের বিমানবন্দর থানার খাসদবিরের বাসিন্দা মৃত আরজুমান আলীর ছেলে আবু হাসান (৬২), একই থানার ফাজিল চিশতের বাসিন্দা মৃত সোলাইমান খানের ছেলে আবদুল মালিক (৬০), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রামপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে প্রাইভেটকার চালক শহিদুল ইসলাম অনুজ (৩৪), একই থানার মাদেকপুর গ্রামের মৃত খন্দকার কলিমউল্লাহের ছেলে খন্দকার আবদুল ওয়াহিদ (৬০), সিলেজের বালাগঞ্জ থানার মোবারকপুর গ্রামের মৃত ওমেশ চন্দ্র আচার্য্যরে ছেলে মতিলাল আচার্য্য (৬০)।

Leave A Reply

Your email address will not be published.