Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

সিলেট :  আখাউড়া-সিলেট রেলসেকশনের রশিদপুর স্টেশন এলাকায় তেলবাহী একটি ছয়টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। রবিবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শমশেরনগর স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে। সিলেট থেকে ঢাকার পথে চলাচলকারী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেন ও সিলেট আখাউড়া পথে চলাচলকারী কমিউটার ট্রেন ডেমুর যাত্রা বাতিল করা হয়। পাশাপাশি চট্টগ্রাম অভিমুখী পাহাড়িকা ট্রেন কুলাউড়া ও ঢাকা অভিমুখী আন্তনগর জয়ন্তিকা ট্রেন শমশেরনগর স্টেশনে আটকা পড়েছে।

শমশেরনগরের সহকারী স্টেশন মাস্টার কবির আহমদ আরো জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। রেল যোগাযোগ স্বাভাবিক করতে বেলা দুইটা বেজে যাবে।

Leave A Reply

Your email address will not be published.