Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিসিসি’র বিদ্যুৎ উপ বিভাগের প্রকৌশলী ও পরিদর্শকের সাথে মেয়রের বৈঠক

DSC_0019

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর সমস্ত সড়ককে শতভাগ আলোকিত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহন করছে সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোারেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের অঙ্গীকার ও নাগরিক প্রত্যাশা পুরনের লক্ষ্যে নগরীর অলিগলি এবং প্রধান সড়কগুলো আলোকিত করা হবে। এ লক্ষ্যে শনিবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স কক্ষে প্রকৌশল বিভাগের আওতাধীন বিদ্যুৎ বিভাগের ৪টি জোনের কর্মকর্তা, প্রকৌশলী ও সড়ক বাতি পরিদর্শকদের সাথে বৈঠক করেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, পুল, বাল্ব, তার, যন্ত্রপাতি, জনবল সবই বিদ্যমান থাকা সত্ত্বেও নগরীকে শতভাগ আলোকিত দেখা যায় না। মেয়র বলেন, চাহিদা অনুযায়ী যাবতীয় উপকরণ, ইক্যুপমেন্ট ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে। তারপরও যদি কোন পুলে আলো না জ্বলে তার দায়ভার সংশ্লিষ্টদের উপর বর্তাবে। তিনি বলেন, নির্ধারিত সময়ের পর দায়িত্বে অবহেলার দায়ে অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। মেয়র বলেন, ভাল কাজের জন্য পুরস্কার আর অবহেলার জন্য তিরস্কার ও শাস্তি অপেক্ষা করছে। সে দিকে লক্ষ্য রেখে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, সড়কবাতির মিটার রিডিং নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ও উপ সহকারী প্রকৌশলী ও বাতি পরিদর্শক যৌথভাবে দায়িত্ব পালন করবেন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতিমাসে সরেজমিনে প্রতিটি মিটারের রিডিং নোট করতে তাগাদা দেয়ার নির্দেশ দেন। সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরীকে এলইডি’র আওতায় আনা হবে। এলইডি’র আওতায় আনার পূর্ব পর্যন্ত বর্তমান পদ্ধতি বহাল থাকবে বলে জানান মেয়র।

বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এয়াকুব নবী ও মো. মাহফুজুল হক সহ সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী ও সড়ক বাতি তদারককারী গণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.