Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

images (1)

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বিএসএফের হাতে আইনুদ্দিন (২৩) নামে এক বাংলাদেশি আটক হয়েছে। আইনুদ্দিন রানীশংকৈল উপজেলার উত্তর কলোনী গ্রামের ওহাব আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সীমান্তের ৩৭৬ পিলার এলাকার ওপারে ভারতের অভ্যন্তরে ১২১ বিএসএফের কুকরাদহ ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনুদ্দিন ফেন্সিডিলসহ বিএসএফের হাতে আটক হয়। সে দেশের আইন অনুযায়ী বিএসএফ তাকে পুলিশে সোপর্দ করবে।

 

Leave A Reply

Your email address will not be published.