Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সীমান্তের ৩ বাংলাদেশী ভারতে পুলিশের হাতে আটক

Border4বালীয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ওপারে ভারতে ৩ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় পুলিশ। বুধবার সকালে ভারতের ধর্মপুর গ্রামে সেখানকার পুলিশের হাতে তারা ধরা পড়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বিহারিপাড়ার ভুট্টো (২৮), রাণীশংকৈল উপজেলার চেকপোস্ট কলোনি গ্রামের রিপন (৪০) ও এনামুল হক (২৫) কয়েক মাস আগে কাজের সন্ধ্যানে চোরাপথে ভারতে চলে যায়। দেশে ফেরার পথে ভারতিয় পুলিশ তাদেরকে আটক করে।  বিজিবির পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে আমরা বিষয়টি বিএসএফকে জানিয়েছি। বিএসএফ আমাদের জানান, ঘটনাটি সীমান্তের ১৭কিলোমিটার ভেতরে। তাদের পুলিশ আটক করে পাসপোর্ট না থাকার অপরাধে জেলে পাঠিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.