Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুচন্দার প্রস্তুতি

b-8
বিনোদন ডেস্ক:
প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ অবলম্বনে নির্মিত ছবি নিয়ে সফলতার দীর্ঘদিন পর আবারও একই লেখকের ‘বরফ গলা নদী’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিয়েছেন তারই সহধর্মিণী চিত্রনায়িকা সুচন্দা। এরই মধ্যে ছবির পাণ্ডুলিপির কাজ শুরু করেছেন তিনি। এ প্রসঙ্গে সুচন্দা বলেন, ‘জহির রায়হান তার লেখনীতে যেভাবে দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন হাজার বছর ধরে ছবিতে তাই রাখার চেষ্টা করেছি। বরফ গলা নদীতেও সেভাবেই সবকিছু রাখা হবে।’ আজ সুচন্দার জন্মদিন। এ বিশেষ দিনে দর্শক-ভক্তদের জন্য উপহারস্বরূপ তিনি এ ছবিটি নির্মাণের পরিকল্পনা সম্পর্কে জানান। আজকের দিন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি আমার এবারের জন্মদিনটিও ইনশাল্লাহ ভালোভাবেই কেটে যাবে। কারণ আমার নাতি-নাতনিরা তাদের জ্ঞান হওয়ার পর থেকে দিনটিকে বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করে। আমাকে তারা নানা ধরনের কথা লিখে কার্ড উপহার দেন। সেইসঙ্গে থাকে নানা ধরনের উপহার। আমাকে নিয়ে তারা মজার মজার কবিতা লেখে। সেসব কবিতা আবার তারা আবৃত্তি করে আমারই সামনে। এটা যে আসলে কত ভালো লাগার তা শুধু তারাই বুঝবেন যাদের নাতি-নাতনি আছে।’ ছোট দুই বোন ববিতা এবং চম্পাও দিনটিকে বিশেষভাবে পালন করতে পারেন বলেও তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.