Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুন্দরগঞ্জে একই সঙ্গে তিন কন্যার জন্ম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের কাউন্টার মাষ্টার জাহেদুল ও সাবেক সংরক্ষিত আসনের মেম্বার কহিনুর বেগমের ১ম পুত্র কাজিউল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম একই সঙ্গে তিন কন্যার জন্ম দিয়েছেন।
গত শুক্রবার গাইবান্ধা রাবেয়া ক্লিনিকে গৃহবধু মনোয়ারার সীজার করা হয়। কন্যা সন্তানরা সুস্থ রয়েছেন। এক নজর দেখার জন্য ক্লিনিকে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছে। কাজিউল ইসলাম জেআর ফার্সাসিটিক্যাল কোম্পানীর রংপুর অফিসের মার্কেটিং অফিসার। তিন কন্যার পিতা হওয়ায় কাজিউল খুবই খুশি। এ খুশির কথা জানালেন তার স্ত্রী মনোয়ারা বেগম। উৎসুক দর্শকদের মনোয়ারা বেগম জানান, সকলেই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।

Leave A Reply

Your email address will not be published.