Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুন্দরগঞ্জে নারী মেডিকেল অফিসার অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার

Kidnap20150620112246

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার দীপা রানী সাহাকে অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার করেছেন পুলিশ। থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার পূর্ব বাইপাস মোড় থেকে তাকে অপরহণ করে দুর্বৃত্তরা। সিরাজগঞ্জ নিজ বাড়ি থেকে দীপা যাত্রীবাহি বাসে মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জে আসেন। তিনি বাস থেকে নেমে অটোরিক্সায় চড়ে হাসপাতালে যাওয়ার সময় একদল দূর্বৃত্ত তাকে ধারালো অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর দীপা রানী সু-কৌশলে মোবাইল ফোনে একজন মেডিকেল অফিসারকে অপহরণের ম্যাসেজ পাঠান। ম্যাসেজ পেয়ে মেডিকেল অফিসার তাৎক্ষণিক থানায় খবর দিলে থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কন্নিপাড়ার দিনবন্ধু সরকারের ছেলে পিন্টু সরকার (হিরো) কে আটক করে। পরে তার জবানবন্দির ভিত্তিতে প্রতিবেশী এক বাড়ি থেকে দীপাকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে অপহৃতা নিজেই বাদি হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

Leave A Reply

Your email address will not be published.