Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুস্থ্য হয়ে উঠছেন সোনম কাপুর

04_Sumanবিনোদন ডেস্ক:
দ্রুত সেরে উঠছেন সোয়াইন ফ্লু আক্রান্ত বলিউড নায়িকা সোনম কাপুর। চাইলে আগামী দশদিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন তিনি। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন অনিল কাপুর। সোয়াইন ফ্লুর উপসর্গ দেখা দেওয়ায় গত শনিবার রাজকোটের একটি হাসপাতালে ভর্তি হন বলিউডের অভিনেত্রী সোনম কাপুর। স্বাস্থ্য পরীক্ষায় তার সোয়াইন ফ্লু ধরা পড়ে। গত ফেব্র“য়ারির শুরুর দিকে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৯ বছর বয়সী সোনম কাপুর। পরে কিছুটা সুস্থ হয়ে প্রেম রতন ধন পাও ছবির শ্যুটিং শুরু করেন। রাজকোটে সালমান খানের সঙ্গে ছবিটির শ্যুটিং করার সময় আবার অসুস্থ হয়ে পড়েন সোনম। তিন দিন জ্বরে ভোগার পর গত শনিবার তাকে রাজকোটের স্টারলিং হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় সোয়াইন ফ্লু ধরা পড়ার পর সোনমকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজকোট থেকে মুম্বাই নিয়ে যাওয়া হয়। গত রোববার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অন্তত পাঁচ দিন চিকিৎসা নিতে হবে তাকে। চিকিৎসা শেষে সেরে উঠলে আরও চার থেকে পাঁচ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।

Leave A Reply

Your email address will not be published.