Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সেই বৃষ্টির হুমকিতেই এবার ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক:
যেই বৃষ্টির কারণে ধুয়ে গেলো ফতুল্লা টেস্ট, সেই বৃষ্টিই এবার হুমকিতে ফেলছে ওয়ানডে সিরিজকে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা আছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। সোমবারের আবহাওয়ার খবর অনুযায়ী, রাজধানীসহ সারা দেশে আগামী তিনদিনে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ২৪ জুন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বলেও জানানো হচ্ছে। অর্থাৎ, সিরিজের শেষ ম্যাচের দিনেও বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। এই মুহুর্তে বাংলাদেশে বর্ষাকাল। এফটিপির সূচীর কারণেই, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার জুনে টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিলো ফতুল্লাতে, যার ফলাফল পাঁচদিনের মধ্যে সবমিলিয়ে দুইদিন খেলতে পেরেছে বাংলাদেশ-ভারত। ১৮ তারিখ থেকে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই দিবারাত্রির এবং অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

Leave A Reply

Your email address will not be published.