Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪০

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের কাফরিনে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে কাফরিন শহরের জাতীয় সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং আহতদের উদ্ধার করে কাফরিন হাসপাতালে নিয়ে গেলে সেখানেও অনেকে মারা যান। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রেসিডেন্ট ম্যাকি স্যাল এক টুইট বার্তায়, দুর্ঘটনায় ৪০ জন নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসঙ্গে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

স্থানীয় প্রশাসক ও সরকারি কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.