Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সেমিতে বাংলাদেশের বিপক্ষে থাইল্যান্ড

s-1স্পোর্টস করেসপন্ডেন্ট:
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে আগামী শুক্রবার মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ কে, তা নির্ধারণ হয়েছে মঙ্গলবার। ফাইনালে উঠার লড়াইয়ে মামুনুলদের প্রতিপক্ষ বি গ্র“প চ্যাম্পিয়ন শক্তিশালী থাইল্যান্ড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বি গ্র“পের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে পরাজিত করেছে থাইল্যান্ড। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়েছিল থাই শিবির। পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে বি গ্র“প চ্যাম্পিয়ন থাইল্যান্ড। গ্র“পের বাকি দুটি দল বাহরাইন ও সিঙ্গাপুরের পয়েন্ট এক। গোল গড়ে গ্র“প রানার্স আপ হয়েছে সিঙ্গাপুর। আগামী বৃহস্পতিবার সিলেটে প্রথম সেমিফাইনাল ম্যাচে সিঙ্গাপুর খেলবে এ গ্র“প চ্যাম্পিয়ন মালয়েশিয়ার। টুর্নামেন্টে হট ফেবারিট ছিল বাহরাইন। থাইল্যান্ডের বিপক্ষে ড্র করলেও সেমিতে উঠতে পারত তারা। তবে এই ম্যাচে পাত্তা পায়নি মধ্য প্রাচ্যের দেশটি। থাইল্যান্ড মুহুর্মুহু আক্রমণে বিধ্বস্ত হয়েছে তারা। ৩৫ মিনিটে থাইল্যান্ডকে লিড এনে দেন মিডফিল্ডার শ্রীনাওয়াং চায়াওয়াত। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো দুটি গোলের দেখা পায় থাইল্যান্ড। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন থাইল্যান্ডের অধিনায়ক পার্মপাক পাকর্ন। ৫৫ মিনিটে পিমকন জাতুরংয়ের গোলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-থাইল্যান্ড মুখোমুখি হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী আট ফেব্র“য়ারী।

Leave A Reply

Your email address will not be published.