Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৈয়দ আশরাফের বাসায় খন্দকার মোশাররফ : সব ধরনের সহযোগিতার আশ্বাস

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়ার আগে খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার বেইলী রোডের সরকারি বাসায় যান।

খন্দকার মোশাররফ হোসেন চলে যাওয়ার পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এলজিআরডির নতুন মন্ত্রীর সঙ্গে আমার মতের মিল রয়েছে এবং তিনি আমার দলের লোক। আমি তাকে আমার জায়গা থেকে সকল প্রকার সহযোগিতা করব।’

সাক্ষাৎ শেষে নতুন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সচিবালয়ে গিয়ে তার নতুন দায়িত্ব বুঝে নেন।

Leave A Reply

Your email address will not be published.