Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৈয়দপুর বন্দরে চাকা ফাটলো বিমানের

সৈয়দপুর সংবাদদাতা, নীলফামারী : সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করার পরে চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে বিমান যাত্রীদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। সোমাবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক মো. শাহিন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ৪৯৩ নম্বরের ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে বিকেল ৫টার দিকে অবতরণ করে। রানওয়ে থেকে খানিকটা দূরে থেকে যাওয়ার আগ মুহূর্তে ফ্লাইট একটি হঠাৎ ফেটে যায়। এসময় বিমান থেমে যাওয়ায় সব যাত্রীই অক্ষত আছে।

তবে ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়েছে। মঙ্গলবার ত্রুটি সেরে ফ্লাইটটি আবারো ঢাকায় যাত্রা করার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.