Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৈয়দপুরে ফেন্সিডিলসহ পিতা ও পুত্র আটক

atokতানভীর হাসান রাসেল,সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে ফেন্সিডিলসহ ওয়াহেদুল ইসলাম (৪৫) ও ফজলে রাব্বী (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের উপকন্ঠে ঢেলাপীর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। তারা সম্পর্কে পিতা ও পুত্র।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে পুলিশ মটরসাইকেল (ডায়াং রানার) যোগে আসা মাদক ব্যবসায়ী পিতা ও পুত্রকে আটক করে। এসময় তাদের মটরসাইকেলে থাকা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অভিযানে ওই পুলিশ কর্মকর্তার সাথে গোলাহাট পুলিশ ফাঁড়ির এটিএসআই তোফায়েল আহমেদ ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মটরসাইকেলসহ আটক পিতা ও পুত্রের বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুরের উত্তর ভবানীপুর গ্রামে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.