Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৈয়দপুরে লায়ন্স ক্লাবের বৃক্ষ রোপন ও চারা বিতরণ

saidpurতানভীর হোসেন রাসেল,সৈয়দপুর: লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের অক্টোবর সেবা মাস -২০১৬ এর কর্মর্সূচির অংশ হিসাবে শনিবার বিকেলে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে। সৈয়দপুর দিনাজপুর মহাসড়কের বাইপাসে ওই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের উপদেষ্টা লায়ন মো. নজরুল ইসলাম।
এ সময় লায়ন রানা আজহার, উদযাপন কমিটির আহবায়ক লায়ন প্রভাষক মো. আব্দুল মান্নান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সভাপতি লায়ন প্রভাষক মো. শাহাবুদ্দিন আহম্মেদ, সম্পাদক লায়ন প্রভাষক মো. মহিদুল ইসলাম, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের সভাপতি লায়ন প্রভাষক মো. শফিউল আলম সাজু,সম্পাদক লায়ন প্রভাষক মো. জাহেদুল ইসলাম সরকার জাহিদসহ উভয় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাবের সেবা মাসের কর্মসূচিতে রয়েছে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচি। জানাযায়, আগামী ২৮ অক্টোবর সেমিনার ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে অক্টোবর সেবা মাসের সমাপ্তি হবে।

Leave A Reply

Your email address will not be published.