Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সোমালিয়ায় জাতিসংঘের গাড়িতে বোমা, নিহত ১০

209632_newsdetailআন্তর্জাতিক ডেস্ক:

সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলে জাতিসংঘের একটি গাড়িতে বোমা হামলায় অন্ততপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, জাতিসংঘের বাসটিতে বোমাটি পেতে রাখা হয়েছিল। অবশ্য প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে মনে করা হয়েছিল। নিহতদের মধ্যে জাতিসংঘ মিশনে কর্মরত কেনিয়ান ও সোমালীয়রাও রয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব সোমালিয়ার ক্ষমতা দখলের লক্ষ্যে দেশটির সরকারের সঙ্গে লড়াই করছে। কিন্তু পুন্টল্যান্ডে হামলার ঘটনা বিরল। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এই এলাকাটি আধা-স্বায়ত্বশাসিত।

Leave A Reply

Your email address will not be published.