Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সোমালিয়ায় ভয়াবহ বোমা হামলায় ১৮৯ জন নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত এলাকায় এক ভয়াবহ বোমা হামলায় ১৮৯ জন লোক নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার একটি হোটেলের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা একটি বিস্ফোরকভর্তি ট্রাক দিয়ে ঘটানো এই বিস্ফোরণে আহত হয়েছে দুই শতাধিক। খবর টাইমস অব ইন্ডিয়ার

শনিবার মোগাদিসুর মদিনা এলাকায় আরো একটি বোমা হামলা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এতে আরো দু’জন লোক নিহত হয়। এ বোমা হামলা কারা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে সোমালিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধরত এবং মোগাদিসু তাদের নিয়মিত টার্গেট। দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মেদ আব্দুল্লাহি মোহাম্মেদ। সাফারি নামের হোটেল ভবনটি ভেঙে পড়েছে এবং আশংকা করা হচ্ছে বহুলোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। রাস্তার কাছেই দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। শহরের একজন বাসিন্দা বলেছেন, বিস্ফোরণে পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে। বলা হচ্ছে, মোগাদিসুতে এর আগে যত হামলা হয়েছে তার মধ্যে এটি অন্যতম বৃহত্ আকারের বোমা হামলা। হাসপাতালে আহতদের চিকিত্সা দিতে হিমশিম খাচ্ছেন চিকিত্সকরা। অনেকের শরীর এমনভাবে পুড়ে গেছে যে চেনা যাচ্ছে না। উদ্ধারকর্মীরা শনিবার সারা রাত উদ্ধার অভিযান চালিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.