Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৌদি সীমান্তে সংঘর্ষে ১৮ ইয়েমেনি বিদ্রোহী নিহত

সৌদি সীমান্তে গত ২৪ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে ১৮ ইয়েমেনি বিদ্রোহী নিহত হয়েছে। ইয়েমেনি সেনা কর্মকর্তারা মঙ্গলবার একথা জানায়।

লোহিত সাগরের মিডি বন্দরের চারপাশে ও সৌদি সীমান্ত শহর হুথাইরার কাছাকাছি চলতি সপ্তাহে সংঘর্ষ শুরু হয় এবং তা বিদ্রোহীদের ঘাটি সাদা দ্বীপে ছড়িয়ে পড়ে। ইয়েমেনের সেনা কর্মকর্তারা জানান, বিদ্রোহীদের দখলকৃত সীমান্তের বেশ কয়েকটি শহর তাদের অনুগত বাহিনী নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।

সৌদি কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। লোহিত সাগর উপকূলসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগই বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। কিন্তু মিডি বন্দরসহ সৌদি সীমান্তের কাছাকাছি বেশকিছু বিদ্রোহী এলাকা সরকার নিয়ন্ত্রণ করছে। এএফপি।

Leave A Reply

Your email address will not be published.