Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সৌদিতে নিহত দুই যুবকের বাড়িতে শোকের মাতম

Kumilla

কুমিল্লা প্রতিনিধি: সৌদির তায়েফে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই যুবকের বাড়িতে শোকের মাতম চলছে। তারা হচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নেতড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলাউদ্দিন সাব্বির (২৯) ও একই উপজেলার পরিকোট গ্রামের মিজানুর রহমান মিরাজের ছেলে রিপন (২৮)।
নিহতের পরিবার সূত্র জানায়, কাজ শেষে সৌদির তায়েফ থেকে রিয়াদ ফেরার সময় মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।
সাব্বিরের প্রতিবেশী মাহাবুব চৌধুরী জানান, সাব্বির পরিবারের একমাত্র ছেলে সন্তান। তার তিন বোন রয়েছে। সে সবার বড়। এক বোনের বিয়ে হয়েছে। তার বাবা এক বছর আগে মারা গেছেন। তার স্ত্রী আঁখি সন্তান সম্ভবা। ছয়মাস আগে সাব্বির বাড়িতে এসেছিলেন।
রিপনের প্রতিবেশী মাইনুদ্দিন জানান, ছয় বছর আগে রিপন সৌদি গিয়েছিলেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে সবার ছোট। দুই ভাই বেকার। ঈদের আগে তার বাড়ি আসার কথা ছিলো। বিমান বন্দর থেকে গাড়ি করে তাকে নিয়ে আসার জন্য তার বাবাকে বলেছিলেন। তার জন্য মেয়ে দেখা হচ্ছিলো। ঈদের পরে তার বিয়ে হওয়ার কথা।

Leave A Reply

Your email address will not be published.