Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৌদিতে বিমান হামলায় ৫ সেনা সদস্য নিহত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কর্তৃক সৌদিতে পুনরায় বিমান হামলায় অন্তত পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। ইয়েমেনে সৌদি বিমান হামলার প্রতিশোধ নিতেই হুথিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সৌদির জিজান প্রদেশের আল হামেজাহ এবং তাবাত আল খাজান গ্রামে হামলা চালিয়ে দু’জন সেনাকে হত্যা করা হয়েছে।

এছাড়া আসির এলাকার আল আলাব সীমান্ত এলাকায় আরো দু’জন এবং নাজরান এলাকায় একটি সামরিক ঘাঁটিতে অপর এক সেনা নিহত হয়েছে।

এর একদিন আগে সৌদি আরবের জিজান এলাকায় আট সেনাকে ইয়েমেনি সেনাবাহিনী গুলি করে হত্যার দাবির একদিন পর পাঁচ সেনাকে হত্যার খবর দিয়েছে আল-মাসিরা।

Leave A Reply

Your email address will not be published.