Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

স্কাউটস মানুষকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে -অধ্যাপক ইয়াসিন আলী এমপি

রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক স্কুল মাঠে সোমবার রাতে ২য় উপজেলা স্কাউটস সমাবেশ-২০১৫ এর মহা তাবু জলসার সমাপনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী বলেন, স্কাউটস মানুষকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। সংগ্রামী জীবনে চলার দিক নির্দেশনামূলক সুশিক্ষায় গড়ে উঠে এর সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মেয়র মকলেসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সাইদুল হক, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, স্কাউট’র উপজেলা সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সাংবাদিক সেতাউর রহমান, কুশমত আলী, সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ। স্কাউটসের মহা তাবু জলসার ৮-১২ মে পর্যন্ত সমাপনী অনুষ্ঠানে শিক্ষক মো. রমিজউদ্দিন সভাপতিত্ব করেন ।

Leave A Reply

Your email address will not be published.