Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্টার্কের আইপিএল নিয়ে শঙ্কা

s-8স্পোর্টস ডেস্ক:
বিশ্বসেরা ওয়ানডে বোলার স্টার্কের আইপিএল খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হাঁটুর ইনজুরিতে পড়েছেন। তবে চিকিৎসকরা বলছেন, মাঝামাঝি সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। ২০১৫ এর শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার কথা ছিল মিচেল স্টার্কের। কিন্তু তা আর হচ্ছে না। দুই সপ্তাহ বিশ্রাম নেবেন তিনি। এরপর যোগ দেবেন বেঙ্গালুরুর দলটিতে। গেল বছর এই দলের হয়েই আইপিএল এ অভিষেক হয় স্টার্কের। ২০১৪ মৌসুমে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন স্টার্ক। ওভার প্রতি রান দিয়েছিলেন ৭.৪৯। তার সমস্যার সাথে আরেকটি সমস্যার দিকেও তাকাতে হচ্ছে ব্যাঙ্গালোরকে। ফাস্ট বোলার অ্যাডাম মিলনে বিশ্বকাপের শেষ দিকে গোড়ালির সমস্যায় আর খেলতে পারেন নি। তবে এই দুই বোলারকে শুরু থেকে না পেলেও ব্যাঙ্গালোরের সমস্যা হবার কথা নয়। কারণ তাদের ব্যাক আপ ভালো। আছেন ভারতের ভরুন অ্যারন, অশোক ডিন্ডা ও অস্ট্রেলিয়ার বর্ষসেরা ব্র্যাডম্যান ইয়ং ক্রিকেটার্স ট্রফি জেতা শেন অ্যাবট।

Leave A Reply

Your email address will not be published.