Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্থল সীমান্ত চুক্তি বিল ভারতের রাজ্যসভায় পাস হলো

2015-05-06_6_105654নিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি বিল অনুমোদনের লক্ষ্যে ভারতের রাজ্যসভায় আজ সংবিধান সংশোধনী বিল সর্বসম্মতক্রমে পাস হয়েছে।

আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পাসের জন্য রাজ্যসভায় উত্থাপন করেন। এরপর বিলটি নিয়ে রাজ্যসভা আলোচনা হয়। আলোচনার পর ভারতের রাজ্যসভায় ১১৯তম সংবিধান সংশোধনী বিল সর্বসম্মতক্রমে পাস হয়। রাজ্যসভার অধিবেশনের সভাপতিসহ ১৮১ জন রাজ্য সভার সদস্য বিলটি পাসের পক্ষে ভোট দেন। তবে বিপক্ষে কোন ভোট পড়েনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দ্রিরা গান্ধী স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি। যা অনুমোদনের জন্য আজ ভারতের রাজসভায় ১১৯তম সংবিধান সংশোধনী বিলটি উত্থাপিত হয়।

এ বিল পাসের পর ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সময়ের সীমান্ত সমস্যা সমাধানের পথ উন্মোচিত হলো। গতকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সংবিধান সংশোধনী খসড়া বিল অনুমোদন করা হয়। যা আজ রাজ্যসভায় পাস হয়।

Leave A Reply

Your email address will not be published.