Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হত্যার দায় স্বীকার করল আনসার আল ইসলাম

ansar al islamবিডিপি ডেস্ক: জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’। আনসার আল ইসলামের নামে খোলা টুইটার অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে এই দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়।
বাংলা ও ইংরেজিতে প্রকাশিত দায় স্বীকারের বার্তায় বলা হয়েছে, ‘আনসার আল ইসলাম (আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা) এর দুঃসাহসী মুজাহিদিনরা বাংলাদেশে সমকামিতা প্রসারের পথিকৃৎ, সমকামীদের গুপ্ত সংগঠন ‘রূপবান’ এর পরিচালক জুলহাজ মান্নান ও তার সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করেছেন।’
সোমবার রাজধানী কলাবাগানের বাসায় ঢুকে ইউএসএইডের কর্মকর্তা ও সমকামীদের অধিকার নিয়ে প্রতিষ্ঠিত ‌’‌রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.