Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হবিগঞ্জে নৌকাডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু

হবিগঞ্জেঅনলাইন ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরে নৌকা ডুবে শিশুসহ এক পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা তিনটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০), মেয়ে জান্নাত আরা (৮) এবং ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)।
আদমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল করিম বাদল জানান, বরাগীরকান্দি থেকে পরিবারের সাত সদস্যকে সঙ্গে নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে হবিগঞ্জের লাখাই শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হক মিয়া।
লাখাই এলাকায় হাওরে পৌঁছার পর নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তিন জনকে জীবিত এবং চার জনের মরদেহ উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.