Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাকিমপুরে মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর উপহার ”বীর নিবাস” এর চাবি হস্তান্তর

news picচাবি হস্তান্তর অনুষ্ঠানে মোনাজাত করেন অতিথিবৃন্দ।

লুৎফর রহমান, হিলি প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে বিরোচিত অবদান রাখার জন্য দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী গ্রমের বীর মুক্তিযোদ্ধা আনছার আলীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার স্বরুপ বীর নিবাস নামে একটি বাড়ী দেওয়া হয়েছে।
শেখ হাসিনার পক্ষে এই বাড়ির চাবি হস্থান্তর করেন দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা শিবলী সাদিক।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, ওসি আব্দুস সবুর, উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মলি­ক প্রতাপ, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন সা. সম্পাদক এমদাদুল মলি­ক টগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী মন্ডল সাঃসম্পাদক ছদরুল ইসলাম পৌর মেয়র জামিল হোসেন চলন্ত ,সাবেক পৌর মেয়র কামালহোসেন রাজ, পৌর আ. লীগের সভাপতি নুরুল ইসলাম ডাব্লূ, সা. সম্পাদক হারুন উর রশিদ হারুন, পৌর যুবলীগের সভাপতি মাহামুদুল হাসান উজ্বল, সাঃসম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, পৗর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, সা. সম্পাদক কৌশিক চৌধুরী (ভারপ্রাপ্ত)সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, আ. লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয়ের তত্বাবধানে এবং উপজেলা প্রকৌশল অফিসের বাস্তবায়নে মোট ৮ লক্ষ টাকা ব্যয়ে ৫ শতাংশ জমির উপর তিনটি কক্ষ ও একটি বাথরুমসহ বাড়িটি নির্মন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.