Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাকিমপুরে কোটি টাকার ভারতীয় পন্য উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: শনিবার দুপুর ২ টায় ২০ জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার (হিলি) হরিহরপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় উন্নত মানের শাড়ী-কাপড় ২১০ টি এবং যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা ৫৯৫২০ পিচ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৭৬৮০০০/- (সাতানব্বই লক্ষ আটষট্টি হাজার) টাকা। পরে মালামাল গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.