Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

 হাজিরা দিলেন অভিনত্রী স্বস্তিকা

08_swastika-mukherjeeবিনোদন ডেস্ক:
বারাসত আদালতে হাজিরা দিলেন অভিনত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিউটাউনের একটি হোটেলে ভাঙচুর করার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল নিউটাউন থানা পুলিশ। এ ছাড়া তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলাও দায়ের করা হয়। গত ৮ জানুযায়ি স্বস্তিকার বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। সেই মামলাতেই আজ শুক্রবার আদালতে হাজির হন তিনি। জানা যায়, গত ২৪ মে নিউটাউনের একটি হোটেলে নাট্যকার সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে ভাঙচুর করেন স্বস্তিকা। যদিও প্রথমে জানা গিয়েছিল, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে পরে এ কথা নাকচ করেন স্বস্তিকা নিজেই। সেই সময় বেশ কয়েকদিন অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। জান হাতের কবজিতে চোট পান তিনি। এই ঘটনায় নাট্যকার সুমন মুখোপাধ্যায়কে গ্রেপ্তারও করেছিল নিউটাউন খানার পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.