হাতীবান্ধা প্রেসক্লাবের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপি লালমনিরহাটের হাতীবান্ধা প্রেসক্লাবের ২৪ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।বুধবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি মোটরসাইকেল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে প্রেসক্লাব কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।
এ উপলক্ষে প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবনের সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাতীবান্ধার ইউএনও মাহবুবুর রহমান, ওসি আব্দুল মতিন প্রধান, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, সিংঙ্গিমারী ইউ,পি চেয়ারম্যান এম,জি মোস্তফা, সিনিয়র সাংবাদিক মঈনুল হক, স্বপন কুমার দে, শাহ জালাল খোকা প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, প্রকল্প কর্মকর্তা ফেরদৌস আলাম ও হাতীবান্ধাসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশেরপত্র/এডি/আর