হাতীবান্ধার বড়খাতায় মাদকদ্রব্য সয়লাব
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সয়লাব হয়েছে। এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা এ মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন যতটুকু সম্ভব নিয়ন্ত্রন করার চেষ্টা চালাচ্ছে। হাতীবান্ধা উপজেলা সদর থেকে ১০ কিঃ মিঃ এবং নিকটবর্তীদের ভারত হতে মাত্র ৩ কি. মি. দুরে বড়খাতা অবস্থিত। বড়খাতা বাজার হতে সংযোগ সড়ক বুড়িমারী স্থল বন্দর এবং তিস্তা ব্যারেজ হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ মাদক দ্রব্যে সরবরাহ করা হচ্ছে। হাতীবান্ধা থানা পুলিশ গত দুই সপ্তাহে পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকার দুই জন সমাজ সচেতন স্কুল শিক্ষকের পুত্রদ্বয়কে ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। বড়খাতা এলাকায় সাধারন মানুষ সহ বিভিন্ন স্তরের লোক মুখে জানা যায় সীমান্ত বর্তী এলাকায় বাড়ী জনৈক জাবেদ আলী স্থানীয় রাজনৈতিক পরিবারের সন্তানদের সাইনবোর্ড ব্যাবহার করে লোনা জাতীয় ইয়াবা ট্যাবলেট, হিরোইন, ফেনসিডিল এর পুরো হাতীবান্ধা উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে কৌশলে সরবরাহ করছে। বড়খাতা বাস ষ্ট্যান্ডে দোয়ানী মোড়, স্কুল গেট, এলাকায় জাবেদ আলীর নিয়ন্ত্রনে কয়েক ব্যক্তি মালামাল খরিদারদের সরবরাহ করে। খোঁজ নিয়ে জানা গেছে জনৈক এই জাবেদ আলীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এবং তার বিরুদ্ধে বর্তমান সময়ে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল সোহেল জানান, এলাকায় মাদক মুক্ত করতে তিনি বিভিন্ন ভাবে চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে কিছু মাদক ব্যবসায়ীকে বিরত রাখতে পারলেও কিন্তু ঐ জাবেদ আলীকে নানবিধ সমস্যা আসার কারণে নিয়ন্ত্রন করতে পারছেননা ।
বাংলাদেশেরপত্র/এডি/আর