Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাতীবান্ধায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

হাতীবান্ধা, লালমনিরহাট প্রতিনিধি: “নিরাপদ খাদ্য ভরবো দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ।” এই শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে একটি র‌্যালি পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে পরিষদ চত্বর হলরুমে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য হাসান মেহেদী অপন, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা চন্দ্র কান্ত সরকার, পিআইও ফেরদৌস আহম্মেদ ও সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.