Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় শিশু নাট্য উৎসব অনুষ্ঠিত

haribandha news11_416 (1)হাতীবান্ধা(লালমনিরহাট) সংবাদদাতা: নাট্যচর্চা শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে সহায়তার পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত যেতে আগ্রহী করে তোলে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় শিশু নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রূপান্তর নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে গত রোববার উপজেলার গোতামারী ডি এন এস সি উচ্চ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ইউএনও মাহবুবুর রহমান, গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ জলিল, প্ল্যান ইন্টারন্যাশনালের ডিভিশনাল ম্যানেজার আব্দুল কুদ্দুস, আনছার ভিডিপির ইউনিয়ন কমান্ডার আঃ ওহাব যাদু, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী মোখলেছুর রহমান প্রমুখ। এরপর উপজেলার বিভিন্ন শিশু নাট্য দল তাদের নাটক প্রদর্শন করে ।

Leave A Reply

Your email address will not be published.